২২ জুন, ২০১৫

বাবার জন্য ভালবাসা


তুমি নিশ্চয়ই দেখছ যে তোমার ফুল গাছে ফুল ফোটানো গেলনা,
শখের বই গুলোর যত্ন নিতেও পারলাম না,
তোমার প্রিয় মানুষটির কাছে থাকাও হলনা,
আর নিরিবিলি তে বলতে চাওয়া না বলা কথাটিও রাখতে পারলাম না।

প্রকৃতির নির্বোধ নিষ্ঠুরতা আমাকে অনেক দূরে সরিয়ে রেখেছে,
কিন্ত তাতে কি?
তুমি সবসময় আমার সাথে সাথে।

শেষ স্পর্শ টুকু আমারই পাওয়া তাই কোন অনুযোগ নেই।
সব নিয়মতান্ত্রিক ভাবেই চলছে..