২ আগ, ২০১৭

ফাটা জিন্স

সালটা ছিল চমৎকার, দুহাজার দুই
সপরিবারে ব্রিকলেনে নটিংহামে রই।
রাস্তাগুলো ফাঁকা ফাঁকা...
শুধুই চলে গাড়ির চাকা।

ছামছাম সেই শহরে...
হতাশা গুমরে মরে।
ওল্ড হোমে বৃদ্ধারা সব...
সেথায়ই তাদের কলরব।
নানি-দাদীর কদর নাই,
নিজেকে নিয়ে ব্যস্ত সবাই।
ঘরে বসেই গেম-এ জয়
সেথায় ওবেসিটির ভয়।
মোবাইল সবার হাতে...
দুশ্চিন্তা কাটে যাতে।
ফুলগুলোতে মন মাতে
কিন্তু সুবাস নেই তাতে।
ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝড়ে
সূর্য্যি মামা লুকিয়ে পড়ে।
রাজপথে কত সপিং মল
হারিয়ে যায় মন অতল।
ঐ দেশী এক ললনাকে দেখে...
তাকিয়ে থাকি অপলোকে...
সাজ নয় তার জমকালো...
চোখ দুটিতে দুত্যিময় আলো।
পরেছে সে জিন্স আর সাদা টপস
গলায় তার টাইএ বাঁধা এক নটস।
মনে হয়, সচ্ছল সে বটে!
বিড়ম্বনা নেই কোন তার মোটে।
লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল সে-
পেমেন্ট দেবে সপিং মলেতে।
ভাবি, ছেঁড়া জিন্স তার পরনে!
মানায় না, এত সুন্দর গরনে।
জিন্স কাপড় ফেড করে...
সেথায় কাটা ছেঁড়া করে...
পরেছে সে হাসিমুখে...
মন আমার ভরে দুখে।
কেউ আমায় দেয়নি কোন হিন্স,
সেথায় ফ্যাশান চলছে ফাটা জিন্স।
ছেঁড়া পোশাকে আমরা গরীব হই...
কিন্তু সেথায় সবই মানানসই।

নাসিমা ইয়াসমিন চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন