দীর্ঘ আলাপ হয় তার সাথে মনজুরের। জনদরদী এই দুজন মানুষের চিন্তা চেতনায়
একই স্বপ্ন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলার বৈদেশিক মুদ্রা যেন দেশেই
থাকে। আমদানী নির্ভরতা কমিয়ে যেন রপ্তানীমুখী দেশ হয় বাংলাদেশ।
এমন একটি চিন্তা থেকে উনি মনজুর হোসেনকে কাছে ডেকে নিয়ে বলেন, " কিছু চিন্তা কর কৃষকদের জন্য।" তারই ফলশ্রুতিতে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ভাবনাগুলোকে একত্রিত করে এই গবেষণার ফলস্বরূপ তৈরী হয় একটি প্রাকৃতিক শষ্য সংরক্ষনাগার। এই প্রকল্পটির অর্থায়নে এগিয়ে আসে বাংলাদেশ ব্যাংক।
২০১৪ সালের ৬ ডিসেম্বরে প্রাকৃতিক শষ্য সংরক্ষনাগার এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আতিউর রহমান যার নামকরণ হয় শাহ্ সিরাজুল ইসলাম চৌধুরী প্রাকৃতিক শষ্য সংরক্ষনাগার। প্রকল্পটির বিষয়ে দেশে এবং দেশের বাইরে আগ্রহ তৈরী হয়। তাদের স্বপ্ন, হয়ত এমন দিন আসবে বাংলার আনাচে কানাচে এমন শষ্য সংরক্ষনাগার তৈরী হবে, কৃষক তার উৎপাদিত ফসলের নায্য মূল্য পাবে।
প্রথম প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্মের আরও একটি শষ্য সংরক্ষনাগার তৈরী হয় মাননীয় প্রধান মন্ত্রীর বাড়িতে, রংপুরে,যা অচিরেই উদ্বোধন হবে। যার অর্থায়নেও বাংলাদেশ ব্যাংক এবং এই মাননীয় গভর্নরের উদ্যোগ। এর পরে তৃতীয় প্রজন্মের প্রকল্প কিছুটা যন্ত্র নির্ভর । কাজ এগিয়ে চলেছে।
ড. আতিউর রহমান ব্যাংকিং ব্যবস্থা নিয়ে গিয়েছেন সাধারণ মানুষের দোরগোড়ায়,যেন কৃষক কৃষি-ঋণ পেতে পারে সহজেই। আর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য কৃষক যেন পায়, সে প্রচেষ্টা ড. মনজুরের।
গবেষনা এগিয়ে যাবে অনেক দুর। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কিংবা আরও বেশী প্রজন্ম পর্যন্ত। গবেষনাধীন এই প্রকল্পটি একদিন হয়ত আরো উপযোগী এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে কিন্তু অনেকেই হয়ত জানবেন না, এই মহতী উদ্যোগের পেছনে কার অমোঘ বাণী কাজ করেছিল!
আজ ভীষণভাবে কষ্ট লাগছে এই ভেবে, নিজের কাঁধে সব দায় নিয়ে বীরদর্পে উনি বিদায় নিলেন, অন্যদের সম্মান রক্ষা করার জন্য। আর বলে গেলেন, "যেখানেই থাকি দেশের জন্য কাজ করে যাব।"
আমি গর্বিত, আমার আঙ্গিনায় তাঁর মত একজন মানুষের পদ-ধুলি পড়েছিল। আমরা যারা দূরদর্শী, দেশপ্রেমী এই মানুষটির চেতনা মূল্যায়ন করতে পেরেছি, তাঁর জন্য প্রার্থনা করে যাব আজীবন

![]() |
| বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন