৩১ জুল, ২০১৭

ঢাকাই মসলিন

একসময় আমাদের দেশের সোনালী ঐতিহ্য ছিল বিশ্বখ্যাত ঢাকাই মসলিন। মসলিন বিশেষ ধরণের সূক্ষ্ম সুতী বস্ত্র। এই মসলিন সম্রাট সম্রাজ্ঞীরা ব্যবহার করতেন। এই উপমহাদেশেই মসলিন উৎপাদিত হত। এশিয়া, ইউরোপ, এমনকি উত্তর আফ্রিকাতেও পণ্য হিসেবে কদর ছিল ঢাকাই মসলিনের। এই দেশের মসলিন বিশ্বের বিভিন্ন দেশের সম্রাটদের উপহার সামগ্রী হিসেবে প্রদান করা হত। মসলিন উৎপাদিত হত বিশেষ ধরণের তুলা থেকে। এই তুলা প্রকৃতিতে আর নেই। অনেক আগেই তা বিলুপ্ত হয়ে গিয়েছে।

১৪ জুল, ২০১৭

মোবাইল সমাচার

আমার মোবাইল মাইক্রো সফট সিস্টেমে ভরা
এখন সবই হাতের মুঠোয় বিশ্ব সংসার ধরা।
নাটক সিনেমা গান ভেসে আসে অবিরত
যেন এর শেষ নেই, পাই যত চাই তত।