1st year Hons class. নতুন বছরের প্রথম ক্লাস। এই বিষয়টি অন্য শিক্ষক পড়ান। উনি ছুটিতে থাকার কারনে আমাকে পড়াতে হবে। Topic- 'Origin of life'। আমার জন্য বিষয়টি নতুন তাই রাত জেগে পড়াশোনা করে একটা lecture তৈরী করেছি। ক্লাস ছিল সকাল ন'টায়। বাইরে এদিকে অদিকে তাকিয়ে একটি ছেলেকে দেখতে পেয়ে জানলাম ও একাই এসেছে। ক্লাসের শুরুতে ওর রোল নম্বর জানতে চাইলে ও জানাল, এখনও ভর্তি হয়নি, দু'একদিনের মধ্যেই হবে।
প্রায় একঘন্টা পর ক্লাস শেষ করে যখন চলে আসছি ও আমাকে বলল, 'একটা কথা বলব ম্যাডাম! কিছু মনে করবেন না তো! আমি এই কলেজের ছাত্র না। অন্য কলেজে পড়ি। আমাদের ক্লাসগুলো ঠিক মত হয়না তাই ক্লাস করতে এসেছি। আমার ভীষণ খারাপ লাগছে আমি আপনাকে মিথ্যে বলেছি। ম্যাডাম এখানে কি ক্লাস করা যায়?' ও আরো জানাল, 'আমি এ ক্লাসটির বিষয় গুলো বুঝতে পেরেছি।' ও ওর বই খুলে আমাকে দেখাল Chapter এর নাম- 'Foundation of life'। আমি হতবাক!
আসার আগে শুধু বললাম, 'তুমি ক্লাস করতে চাইলে করতে পারো কিন্ত স্যার ম্যাডামের অনুমতি নিয়ে করবে।
পরবর্তী ক্লাসে আমি নতুন বিষয় পড়াব। আবার একই ভাবে অনেকগুলো নতুন মুখের
দেখা পাব। তবে আমার এ চোখ দুটো হয়ত আগ্রহী সেই ছেলেটিকেই খুঁজবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন