চল্লিশের দশকে পোরশা গ্রাম থেকে পড়াশুনা করে বেরিয়ে এল একটি ছেলে। রাজশাহী
কলেজে লেখাপড়া করার সময় তার দিব্যদৃষ্টি খুলে গেল, আধুনিকতার ছোঁয়া লাগল
তার মনে প্রাণে।
কলেজের নানা কাজে অংশ নেয় সে, শিক্ষকরা তাকে ভরষা করে।
একদিন সে সিদ্ধান্ত নেয়, একটি নাটক মন্চস্থ করবে তার নিজ গ্রামে। গ্রামটি
বড্ড সংরক্ষনশীল। দশ বছর বয়সেই বোরখায় আবৃতা হয় বালিকারা। বার বছরের কোন
মেয়ে অবিবাহিতা থাকে না। রাস্তায় মেয়েদের দেখা যায় না। মেয়েরা স্কুলে
লেখাপড়া করে না, যদি বা করে তবে ঐ পন্চম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কিন্তু বাসায়
গৃহশিক্ষক রেখে লেখাপড়া করার চলটি আছে ঐ গ্রামে। পারিবারিকভাবেই ঐ
গ্রামবাসীরা অর্থ সম্পদের মালিক। পাশ্বর্বতী দেশ থেকে গৃহশিক্ষক নিয়োগের
খবর মেলে ঐ গ্রামে। বিশেষ করে ছেলেদের শিক্ষিত করে গড়ে তুলতে চাইত
অভিভাবকরা। ব্রিটিশ শাসন চলছে তখনও। কিন্তু ঐ গ্রামবাসীর দুঃখ, ঐ গ্রামে
কোন রাস্তা নেই,নেই বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু ঐ গ্রামের যে মাদ্রাসা স্কুল
তা নাম করা।
উদ্যোগতার আহবানে বন্ধুরা অনেকেই সাড়া দেয়। নির্বাচিত
নাটকের চরিত্রগুলো তাতে মহিলা ও শিশু চরিত্র আছে। চরিত্র বুঝে সিদ্ধান্ত
গ্রহণ করা হল দলের কে কোন চরিত্রে অভিনয় করবে। এবারে মূল সমস্যা দেখা দিল
নারী চরিএ নিয়ে। একটি মেয়েও পাওয়া গেল না যাকে দিয়ে নারী চরিএটি ফুটিয়ে
তোলা যায়। কিন্তু একবার যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাটক মন্চস্থ হবে পিছিয়ে
আসার উপায় নেই। গ্রামবাসীর বাঁকা চোখের দৃষ্টি, মুচকি হাসি গ্রহনযোগ্য নয়
কোন অবস্থাতেই।
রিহার্সেল চলছে পুরা দমে। প্রস্তুতি পর্ব শেষ। এবাড়ি
ওবাড়ি খুঁজে মানান সই পোশাক সংগ্রহ করা হল। এবারে একটি ভাল দিন দেখে নাটক
মন্চায়নের দিন ধার্য করা হল। গ্রামের গন্যমান্যরা বিদ্রুপের দৃষ্টিতে তাকায়
কলেজ পড়ুয়া সেই ছেলেটির দিকে, সে নিজেই নারী চরিএটি ফুটিয়ে তুলবে।
প্রচারণার কাজটিও ছিল বেশ কঠিন। না ছিল তাদের ছাপা কাগজ, না ছিল রেডিওতে
সম্প্রচারের ব্যবস্থা, সেখানে কেবল ইচ্ছে শক্তিই বড় হয়ে দাঁড়াল। বুধবার
হাটবার আর মসজিদই ছিল জনসমাগম স্থল। গ্রামের ছোট্ট লাইব্রেরী ঘর থেকেই এ
সংবাদ এ গ্রাম থেকে ও গ্রামে ছড়িয়ে পড়ল।
নাটকটি পরিবেশিত হবে সন্ধ্যার
পর, মাদ্রাসা স্কুল প্রাঙ্গনে মন্চায়নের অনুমতি মিলল না। কিন্তু স্কুল থেকে
দুরে নিজেদের জমিতে তৈরী হল মন্চ। হ্যাচাকের আলোয় উদভাসিত সে মঞ্চ।
কৌতুহলী গ্রামবাসীর ধারণা জনসমাগম ঘটবে না, কিন্তু সন্ধ্যার প্রাক্কালে
জোনাকির মত মিটি মিটি আলো জ্বলতে দেখা গেল দুরে। মৃদুমন্দ সমীরনে সে আলো
জ্বলছে আর নিভছে মনে হচ্ছে। ক্রমান্নয়ে তা এগিয়ে আসতে থাকল গ্রামের দিকে।
কাছাকাছি আসতেই বোঝা গেল উৎসুক জনতা হাতে হারিকেন নিয়ে, মশাল জ্বালিয়ে
জমির আইলের মধ্য দিয়ে এঁকে বেঁকে পিপড়ার সারির মত আসছে তো আসছেই। উৎসাহ
নিয়েই এসেছে সবাই, জীবনে প্রথম মন্চ নাটক উপভোগ করবে তারা। নাটক শেষ হল।
উপস্থিত জনতা সেদিন দেখল, অকুতোভয় একটি তরুনের নারী চরিএে অভিনয়, না জানালে
কেউ বুঝতেও পারত না তার পরিচয়, যার আদুরে নাম সেরা (শাহ্ সিরাজুল ইসলাম
চৌধুরী ১৯২৮-২০১৪) অদম্য মনোবলের কাছে পরাজিত হল বিদ্রুপের নিশানা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন